সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
তারুণ্যের আশা-আকঙ্খ্ক্ষার বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
১২ জুলাই (রোববার) বেলা ১২.৩০ টায়  বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ  জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন- জাতি সংঘের নির্দেশনা মাফিক বাংলাদেশেও জনসংখ্যা দিবস পালিত হচ্ছে।  সারা বিশে^ জনসংখ্যা বেড়েই চলছে। সভ্যতার এই যুগে সারা বিশে^ ৮শ কোটি মানুষ বাস করছে। এর মধ্যে বাংলাদেশে শতকরা ২.২৫ জন মানুষ বাস করছে। ২০৩৫ ও ২০৪০ সালে বাংলাদেশে এই অবস্থা থাকবে না। তিনি আরো বলেন-বাংলাদেশের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। ১৫-৬৪ বয়স হচ্ছে কর্মক্ষম সময়। এই বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুরুত্ব  দিয়েছে। সুনামগঞ্জে ২৭ লাখ মানুষের বসবাস। আর এইসব জনগোষ্টিকে আপনারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা স্বাস্থ্য কর্মী সহ সকলে মিলে দেশের কল্যাণে জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় সভাপত্বি করেন সুনামগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক ডাঃ দেবাশীষ শর্মা।
স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মী মো মনিরুজ্জামান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান।  তিনি তার বক্তব্যে বলেন-জনসংখ্যাকে সমস্যা মনে না করে শক্তিতে রূপান্তর করতে হবে। জনসংখ্যাকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলেই একটি সচেতন সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।
স্বাস্থ্য কর্মী নরেন ভট্রাচায্যের সঞ্চালনাযআলোচনা সভা শেষে বিশ^ জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রম এ উল্লেখযোগ্য অবদানের জন্য উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ট স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার দেওয়া হয়েছে। এ সময় অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন-বিশ^ম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারি রতœা রাণী তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাছনারা আক্তার, জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মইনুল আলম, ছাতক উপজেলার খুরমা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বিশ^ম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বিশ^ম্ভরপুর উপজেলা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি  নেটওয়ার্ক সুনামগঞ্জ সদর। এইসব ব্যাক্তি ও প্রতিষ্টানকে ক্যাটাগরি ভিত্তিক শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মী ও শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

1

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

2

শান্তিগঞ্জে আওয়ামী দোসরের দাপটে ক্ষুব্ধ এলাকাবাসী

3

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

4

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

7

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

8

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

9

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

10

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

11

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

12

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

13

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

14

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

15

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

16

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

17

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

18

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20