সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি


‎​স্টাফ রিপোর্টার
‎​ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 
‎ শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
‎​শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
‎​উক্ত সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস।
‎​র‍্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা তৈরির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

1

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

2

জগন্নাথপুরের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের রাজকীয় বিদায়

3

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

4

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

5

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

6

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

7

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা

8

জামালগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

10

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

11

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

12

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

13

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

14

দাঁড়িপাল্লা প্রতীকে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জাম

15

খাসিয়ামারা নদী'র ড্রেজার মেশিন অপসারণে ইজারাদারকে ইউনওর নির্

16

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

17

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

18

নাগরিক টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন নাসিম

19

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

20