শাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে পূবালী ব্যাংক পিএলসির একটি প্রতিনিধিদল।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসনাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মোঃ জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক প্রমুখ।
অন্যদিকে পূবালী ব্যাংক পিএলসির প্রতিনিধি দলে ছিলেন পাঠানটুলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভাইস চ্যান্সেলর অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান। সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে পূবালী ব্যাংক পিএলসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে ব্যাংকের চলমান সেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।