সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার স্বার্থে খাসজমি ও জলমহাল
দখলমুক্ত করতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া, রুবাবালী ও কান্দাগাঁও গ্রামবাসী। শুক্রবার বাদ জুম্মা আমড়িয়া কান্দাগাঁও রুপাবালী খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসার মাটে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে পশ্চিম রামেশ্বরপুর মৌজাস্থিত দুই নং জেএল সংক্রান্ত এক নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত কুড়িবিল, ছাতল বিল, উররার বিল, কান্দার খাড়া নামক জলমহালগুলো খাস খতিয়ানভূক্ত
হওয়ায় আমড়িয়া গ্রামসহ আশপাশের এলাকার লোকজন মাছ ধরা, জলমহাল থেকে বোর জমিতে সেচের পানি সংগ্রহ করাসহ বোর জমি চাষাবাদ ও ধান উত্তোলন করতে উক্ত খাসজমি ব্যবকার করে আসছেন। বিগত মাঠ জরিপের সময় গ্রামের লোকজনের অগোচরে
ইউপি সদস্য ফয়জুর রহমান সরকারি খাস খতিয়ানভূক্ত কুড়ি বিলের ৫৭ শতক জমি তাহার নামে মাঠ পর্চা করিয়ে নিজে দখল করে নিয়ে কৃষি জমিতে পানি সেচ, মাছ মারা সহ সকল ধরনের কার্যক্রম বন্দ করে দিয়েছে। এবং তাহার আত্মীয় স্বজন সহ গ্রামের লোকজন ভিন্ন দাগের খাসখতিয়ানভূক্ত জায়গা দখল করে গ্রামের লোকজনের কৃষি জমিতে চলাচলের রাস্তাঘাট বন্দ করে দিয়েছে।

যার ফলে উক্ত এলাকাবাসীর কৃষি জমিতে পানি সেচ ও চলাচল বড় ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। এর আগে বিগত ২৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার বরাবর উক্ত খাসজমি ইউপি সদস্য ফয়জুর রহমান সহ তাহার আতœীয় স্বজনের কাছ থেকে দখলমুক্ত করে পূণরায় খাস খতিয়ানভূক্ত করাসহ কৃষি জমিতে সময়মত সেচ ও এলাকার জনগনকে মাছ আহরনের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবীতে অভিযোগ করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমড়িয়া গ্রামের মঞ্জুর আহমদ,আব্দুল কাহহার,আলীনুর, আতাউর রহমান,আব্দুল হান্নান, কান্দাগাঁও গ্রামের ফরিদ মিয়া, রুপাবালী গ্রামের আতাউর রহমান, ইউপি সদস্য ফয়জুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমড়িয়া গ্রামের রইছ মিয়া, খলিলুর রহমান, এলখাছ মিয়া,আইনুল হক, ছমির উদ্দিন,শরীফ উদ্দিন,আশরাফ উদ্দিন,বশির আহমদ, আলফাজ উদ্দিন, ছালেহ আহমদ সহ প্রমুখ। এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমি খাসজমি দখল করি নাই,আমার কাগজপত্র আছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

1

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

2

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

3

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

4

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

5

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

8

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

9

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

12

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

13

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

14

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

15

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

16

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

17

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ

18

মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20