সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ প্রতীকে

শান্তিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যারিস্টার আনোয়ার হোসেন রবিবার(২০ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার ও জীবদাড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।



গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে বর্তমান সরকারের ব্যর্থতা, জনগণের কষ্ট ও দেশে চলমান সংকটের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,এই সরকার জনগণের সরকার নয়। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”



এই সময় তাকে ঘিরে দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখযোগ্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতস ইছমতপাশা, লতিফ মিয়া, ময়না মিয়া, আব্দুল ওদুদ, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, শ্রমিকদল নেতস ওয়াকিব মিয়া, বিএনপি নেতা মুজাহিদ খান, সিজিন, মুফাসসির আহমদ রিয়াদ।



যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ সহ অন্যান্য নেতা-কর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।



সাধারণ মানুষের বক্তব্য: অনেকে জানান, “এ ধরনের গণসংযোগে প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ হয়। ব্যারিস্টার আনোয়ার একজন শিক্ষিত ও সাহসী মানুষ, তার মতো নেতৃত্ব দরকার।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

1

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

2

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

3

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

4

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

5

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

6

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

9

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

10

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

11

ধর্মপাশা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ০৮ জন গ্রে

12

ধোপাজান নদী থেকে বালু লুটের ঘটনায় আদালতে মামলা

13

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

14

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

15

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

16

জগন্নাথপুরে মাতৃদুগ্ধ সপ্তাহে মতবিনিময় সভা

17

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

20