স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ এর আয়োজনে সুনামগঞ্জ জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ আগস্ট (মঙ্গলবার) জেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস রঞ্জন শীল,সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, শিক্ষক সুবাস , সাদ্দাম হোসেন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিল রহমান,
উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে ৮ জন ও প্রাথমিক পর্যায়ে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।
#