সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার
সমাজে যখন হানাহানি, বিবাদ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব বেড়ে চলেছে, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের সাতঘরিয়া গোষ্ঠী। পরস্পরের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে তারা আয়োজন করেছে এক দিনব্যাপী আনন্দ ভ্রমণের।


বুধবার(১৭সেপ্টেম্বর)সকাল ৮ঘটিকায় গাজিনগর থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে গোষ্ঠীর সদস্যরা। গন্তব্য ছিল সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জাফলং। ভ্রমণে শিশু, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশগ্রহণ করেন। নানা আয়োজন ভ্রমণকে প্রাণবন্ত করে তোলে।

এই আনন্দ ভ্রমণের নেতৃত্ব দেন জিয়াউর রহমান, আজমল হোসেন, মিলন মিয়া, মারজান আহমদ, সওার মিয়া, জুয়েল, হাবিল, আরমান, তসলিম উদ্দিন, মুসা, লুতফুর মিয়া, রুবেল, ইমরান, ইমন, মাহি, ফিয়াস ও মারজান মিয়া।


গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করা। এক অংশগ্রহণকারী বলেন, “এটা শুধু ভ্রমণ নয়, নিজেদের মধ্যে বোঝাপড়ার দিন। আমরা চাই একে অপরের কথা শুনি, বুঝি ও পাশে থাকি।”
বিদেশে অবস্থানরত গোষ্ঠীর সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, দূরে থেকেও মনেপ্রাণে আছেন এই আয়োজনে এবং ভবিষ্যতে দেশে এসে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।


ভ্রমণ শেষে গোষ্ঠীর নেতারা একে অপরকে ধন্যবাদ জানান এবং ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “শান্তি চাইলে আগে পরিবার ও গোষ্ঠীতে শান্তি আনতে হবে। আমাদের এই ছোট উদ্যোগ হয়তো অন্যদের অনুপ্রেরণা জোগাবে।”
এ ধরনের উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় — সহমর্মিতা, সম্প্রীতি ও ভালোবাসাই পারে সামাজিক শান্তি ফিরিয়ে আনতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলায় মানববন্ধন

1

জমিয়েত নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

2

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

3

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

4

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

5

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

6

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

দিরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

9

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

10

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

11

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

12

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

13

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

14

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

15

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

16

ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

17

ভাগ্নেদের হামলায় মামু নিহত

18

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

19

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

20