সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দূষণে বিপর্যস্ত হাওর-নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ জনউদ্যোগের গোলটেবিল বৈঠক


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওর ও নদী দূষণ প্রতিরোধে করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন এবং হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমিত রায়।
বৈঠকে বক্তারা বলেন, হাওর ও নদী সুনামগঞ্জের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। হাওর ও নদীকে ঘিরেই এ অঞ্চলের মানুষের কৃষি, মৎস্য আহরণ, নৌযান চলাচল ও পর্যটনসহ নানা কর্মকাÐ পরিচালিত হয়। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী-হাওরে ময়লা-আবর্জনা ফেলা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার বর্জ্য সরাসরি হাওর ও নদীতে নিক্ষেপের কারণে দিন দিন এসব দূষিত হচ্ছে।
তারা বলেন, নদী ও হাওর দূষণের ফলে জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার ওপরও বিরূপ প্রভাব পড়ছে। তাই হাওর ও নদী রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
বক্তারা হাওর ও নদী দূষণ রোধে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, হাওর ও নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নদী-হাওর রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, পরিবেশবাদী সংগঠন, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

1

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

2

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

3

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

4

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

5

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

6

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

7

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

8

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

9

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

10

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

11

'এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো'

12

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এ

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

15

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

18

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

19

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

20