ছাতক সংবাদদাতা
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত একাধিক আসামী গ্রেপ্তার এবং বিদেশি মদসহ একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর শহরের চরেরবন্দ এলাকার আজমল আলীর ছেলে মাসুক মিয়া, মন্ডলীভোগ হাসপাতাল রোড এলাকার মকদস আলীর ছেলে খালেদ মিয়া, মন্ডলীভোগ এলাকার তাজুল ইসলামের ছেলে ফরহাদ ওরফে বাবুল মিয়া।
এছাড়াও জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে ছায়েদের কাঠের দোকানের সামনের পাকা সড়কে দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর ছেলে জয়নাল (৩৬), বাদেশ্বরী গ্রামের মৃত আসকর আলীর ছেলে মো. হাফিজুর ইসলাম (৩২), একই এলাকার মৃত আশিদ মিয়ার ছেলে নুর আহমদ (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশী মদ AC BLACK.375 ML, NO-1 MC DOWLL`S 375, Ges ice VODKA 375 ml। যার বাজার মূল্য প্রায় দুই হাজার পাঁচশত টাকা। এসময় মদ পরিবহনে ব্যবহৃত ১টি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ি, যার রেজিঃ নং—সিলেট—চ—৫১—০১৫১ ও যার বাজার মূল্য এক লক্ষ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হযরত আলী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং—০৪/২০২৫, ধারা— ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক)/৪১/৩৮ দায়ের করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন