সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সিলেট 
 (বুধবার) সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

           সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এছারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ৪০ (চল্লিশ) জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
 
           কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এক্ট-১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে সেশন পরিচালনা করেন। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকতার মত মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের উর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে। সর্বোপরি দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

           এছাড়া কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর "বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব" বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

          প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দের মাঝে সনদ বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

1

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

2

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

3

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

4

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

5

শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের নির্বাচনী মতবিনিময় সভা

6

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

7

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

8

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

9

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

10

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্

11

শাল্লার সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্য

12

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

13

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

14

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

15

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

16

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে

17

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

18

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

19

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

20