সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন


স্টাফ রিপোর্টার

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যাবলী নিয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৮ আগষ্ট)  বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার সিলেট বিভাগীয় সমনয়ক এডভোকেট শাহ শাহেদা আখতার। 
প্রধান অতিথি শাহ শাহেদা আখতার বলেন,  প্লাস্টিক একবার ব্যবহারের পর আবর্জনায় পরিনত হয়। প্লাস্টিক পচেনা, ধ্বংস হতে হাজার বছর লাগে।প্লাস্টিক ভুগর্ভস্ত জল, মহাসাগর এবং নদীকে দুষিত করে। এতে মানবদেহ ও প্রানীকুলে  মারাত্মক ক্ষতি হয়।
মাটি,পানি, বায়ু সবখানেই প্লাস্টিক দুষন চলছে।


তিনি আরও বলেন, সিলেটে টিলা কেটে ঘরবাড়ি নির্মান করা হয়। টিলা ধ্বসে মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে।  এতে পরিবেশ ও জীবন হুমকির মুখে পড়ে।টাঙ্গুয়ার হাওর নিয়ে তিনি বলেন, এখানে দলবেঁধে হাউসবোট চলে। শব্দ দুষন হয়, প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে। এনিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে আহবান জানান। 
ধোপাজান ও যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করা হয়। এতে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে গেছে। পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কারো নজরদারী নেই। এখনি পদক্ষেপ না নিলে  ভবিষ্যত হুমকির মুখে পড়বে।

বেলার ফিল্ড অফিসার শাফায়াত উল্ল্যাহ'র সঞ্চালনায় ও পরিবেশ ও জীববৈচিত্র্য ফোরামের সহ সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আবুল কালাম আজাদ, স্বপন কুমার মিত্র,  আব্দুল মান্নান, হাউসের নির্বাহি পরিচালক সালেহীন চৌধুরী শুভ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীমউদ্দিন। অনুষ্ঠান শেষে  একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

1

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

2

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

3

দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

4

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

5

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

6

শাবিপ্রবির কিনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ফাইয়াজ

7

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

8

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

9

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

10

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

11

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

14

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

15

ধর্মপাশা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ০৮ জন গ্রে

16

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

18

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

19

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

20