সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার
ঔষধ বিক্রয় কমিশন ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে বৃদ্ধির দাবিতে ঘোষিত সারাদেশব্যাপী ফার্মেসি ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কমিটির সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারের সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনায় ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবিকে অধিদপ্তর যৌক্তিক বলে স্বীকার করে এবং দ্রুত ঔষধ শিল্প সমিতির সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটিকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলতাফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাসান জুনেদ জানান কেন্দ্রীয় কমিটির সভায় আশ্বাস দেওয়ার পর আমাদের জানানো হয়েছে যে সোমবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আমরা জেলার প্রতিটি ফার্মেসিতে এ নির্দেশনা পৌঁছে দিয়েছি এবং সাধারণ জনগণকে অবহিত করতে মাইকিংয়ের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

1

হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব শুরু

2

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

3

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

4

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

5

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

6

ভেরিফিকেশনের ফাঁদে স্বপ্নভঙ্গ ১২০ মেধাবী শিক্ষকের

7

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

8

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

9

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

10

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

11

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

12

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

13

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ

14

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

15

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

16

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

17

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

18

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

19

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

20