সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষি ব্যাংক’র ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন-করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ছাব্বিশটি শাখার 2026-2027 অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা-বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ কৃষি ব্যাংক,মুখ্য আঞ্চলিক কার্যালয়, সিলেট কৃষি ব্যাংক ভবনেঅনুষ্ঠিত হয়েছে। 
কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক  মোহাম্মদ ফয়জুর রহমান শহীর’র সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কৃষি ব্যাংক, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কৃষি ব্যাংক সিলেটের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম,সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক  শরীফ মো: তাহাওয়ার হোসাইন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ সরকার ফারুক ফয়সেল প্রমুখ।


প্রধান অতিথি মো: খোরশেদ আলম তার বক্তব্যে সিলেট অঞ্চল লোকসান থেকে লাভে উন্নীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার্থে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি সরকার ঘোষিত সুদ মওকুফ যথাযথভাবে সম্পাদন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সরকারের নির্দেশনা অনুসারে ক্যাশলেস লেনদেন যথা- Bangla QR, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,  my bkb app ইত্যাদি সেবা বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনা মোতাবেক কৃষকদের হয়রানীমুক্ত ভাবে কৃষি ও পল্লীঋণ এবং সিএমএসএমই ঋণ বিতরনের তাগিদ প্রদান করেন। কৃষকদের হয়রানীর অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে বলে মহাব্যবস্থাপক হুসিয়ারি প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি ও সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর শ্রেণিকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করে আমানত সংগ্রহ বেগবান করার নির্দেশনা প্রদান করেন। । অত্র অঞ্চলাধীন 26টি শাখা নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনে যথেষ্ট কায©কর ভূমিকা পালন করে আসছে যা পরবর্তী সময়ে ও চলমান থাকবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

1

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

2

সুনামগঞ্জ-৩ আসনে কাঙ্খিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ: কয়ছর

3

ছাতকে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

4

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

5

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

6

১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

7

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

8

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

9

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

10

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

11

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

গোলাপগঞ্জে উন্নয়নের নতুন দিগন্তের স্থপতি ইউএনও

14

দোয়ারায় পুত্রবধু কর্তৃক ৫০ হাজার টাকায় বৃদ্ধকে হত্যার অভিয

15

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬

16

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

17

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

18

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

19

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

20