সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল—নাইন্দার হাওর, কাঙলার হাওর, খনস্কাই হাওর ও দেখার হাওর। এসব হাওরের বাসিন্দারা মূলত কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরশীল। কিন্তু প্রতিবছর বজ্রপাতে প্রাণ হারাতে হয় বহু কৃষক ও জেলেকে।
এ বাস্তবতা মাথায় রেখে বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলায় বিভিন্ন সড়কের পাশে ১৫০টি তালবীজ রোপণ করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা ভিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান।
উপজেলা শুভসংঘের সভাপতি  মামুন মুন্সির নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দোয়ারাবাজার উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুর্জয় দেব নাথ, ব্যবসায়ী নুরুল ইসলাম, সমাজসেবক আফরোজ মিয়া, জাহিদুল হাসান, তারিকুল ইসলাম তুহিন প্রমুখ।

তালবীজ রোপণ করা হয়,সরদ ইউনিয়নের নাইন্দার হাওর পারের ড্রাম রোডে,সুরমা ইউনিয়নের কাঙলার হাওর পার টেকনিক্যাল পাকা সড়কের পাশে।

এসময় বক্তারা বলেন,বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ কার্যকর ভূমিকা রাখে।পরিবেশ রক্ষায়ও তালগাছের বিকল্প নেই।

শুভসংঘের এই উদ্যোগকে নিয়মিত কর্মসূচি হিসেবে চালিয়ে যাওয়া হবে।
তারা আরও জানান, বসুন্ধরা শুভসংঘ এরই মধ্যে শতাধিক তালের বীজ রোপণ করেছে। প্রতি বছর এ কর্মসূচি গ্রহণ করলে ভবিষ্যতে দোয়ারাবাজারের হাওরাঞ্চল আরও নিরাপদ ও সবুজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

1

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

2

ছাতকে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

3

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

4

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আ

7

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

8

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

9

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

10

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

11

জুলাই শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন

12

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

13

অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রার্থনায় প্রতিবন্ধকতার

14

বিএসএফের গুলতে বাংলাদেশী এক গরু চোরাকারবারি নিহত

15

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

16

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

17

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

18

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20