সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আলোচনাসভা

ধর্মপাশা প্রতিনিধি
বসুন্ধরা শুভসংঘের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটি।

বসুন্ধরা শুভসংঘের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। 


এতে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মোঃ বকুল মিয়া, সহ সভাপতি পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ বজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাংঙ্খিতা রহমান, অর্থ সম্পাদক নজির হোসেন, অর্থ সহ সম্পাদক পুষ্পিতা রহমান, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, নারী বিষয়ক সহ সম্পাদক মিতু আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মনি মমতাজ, প্রচার সম্পাদক মনির হোসেন, নারী ও শিশু বিষয়ক সহ সম্পাদক ঝুনু রানী সরকার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য উজ্জ্বল সরকার, সুলতানা আক্তার প্রমুখ।


প্রধান অতিথি বলেন, সামাজিক সচেতনতা সমাজের মধ্যে সংহতি ও সহযোগিতা বাড়ায়। মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এবং একে অপরের সমস্যা সমাধানে এগিয়ে আসে। সামাজিক সচেতনতা মানুষের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়, মানুষ ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শেখে এবং সমাজের ভালোর জন্য কাজ করতে উৎসাহিত হয়। তিনি আরো বলেন, বসুন্ধরা শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি মনে করেন।


সভাপতির বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শিল্পগোষ্ঠী। এই শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনির লক্ষ্য উদ্দেশ্য দরিদ্র সহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার। আলোচনা হয় দারিদ্র্য, বৈষম্য, পরিবেশ দূষণ, বাল্য বিবাহ ও স্বাস্থ্য শিক্ষা নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

1

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

2

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

3

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

6

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

7

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

8

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

9

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

10

১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

11

সিলেটের ডিসি হিসেবে যোগদান করলেন, ধর্মপাশার আব্দুল্লাহ আল মা

12

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

14

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

15

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

16

জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল

17

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে: প্রেস কাউন্সিলের চে

18

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

19

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

20