স্টাফ রিপোর্টার
সিভিল সার্জন কার্যলয়ের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস পর্যন্ত এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: শুকদেব সাহা, ডা: রাজেশ সিংহ ও ডা: ইমামা ইকবাল।
প্রেস কনফারেন্সে বক্তারা জানান, সুনামগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির (৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু) সারা জেলায় মোট লক্ষ্যমাত্রা হয়েছে ৬৯৯,৬৮৭ জন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে, নার্সারী থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এবং কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।