সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাউয়ায় অসহায় পরিবারের পাশে ইউএনও

ছাতক অফিস 
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন মাঝপাড়া গ্রামে মানবেতরভাবে জীবন যাপন করা আফিয়া বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। রবিবার রাতে খাদ্য সংকটে থাকা পরিবারের খবর তিনি ওই এলাকায় ছুটে যান এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তাৎক্ষণিকভাবে অসহায় এই পরিবারকে ৫ বস্তায় চালসহ প্যাকেটজাত খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন। ঘর মেরামতের জন্য দেন ২ বান্ডিল টিন।


সহায়তা প্রদানকালে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, আলমগীর হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।



জানা গেছে, দিনমজুর লোকমান আলী ও আফিয়া বেগম দম্পতির ৭ কন্যা ও এক ছেলে রয়েছে। অভাবের পরিবারে সচ্ছলতার আশায় লোকমান আলী মালয়েশিয়ায় পাড়ি জমালেও দীর্ঘ অসুস্থতার পর দেশে ফিরেন ২০২৪ সালে। এরপর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। স্বামীর চিকিৎসায় এক লাখ বিশ হাজার টাকা ঋণ করে আফিয়া বেগম এখন সন্তানদের লালন—পালন ও অসুস্থ শাশুড়ির দেখাশোনা নিয়ে দিশেহারা। অভাবের তাড়নায় দুই কন্যাকে গৃহকর্মী হিসেবে ঢাকায় পাঠাতে বাধ্য হন তিনি। অভাব—অনটনের কারণে বেশিরভাগ দিনই অনাহারে—অর্ধাহারে দিন কাটাতে হয় এই পরিবারের লোকজনকে। 



সাহায্য পাওয়ার পর আবেগাপ্লুত আফিয়া বেগম বলেন, আমরা দিনে একবেলা খাই। বাচ্চারা কান্নাকাটি করলে কিছুই করার থাকে না। মাথা ঘুরে কখন মাটিতে পড়ে যাই বুঝতেও পারি না। ঘরের দরজা নেই, কাপড় বেঁধে রাখি।



স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধুমাত্র প্রশাসক নন, তিনি এ সমাজে মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এ উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ বিষয়ে ইউএনও মো.তরিকুল ইসলাম বলেন, এটা কেবল আমার দায়িত্ব নয়, আমার মানবিক কর্তব্যও। একজন মানুষ  বা অসহায় পরিবারের কষ্টে পাশে দাঁড়ানোই প্রশাসকের প্রকৃত দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

1

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গিকার

2

জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা

3

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

4

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

5

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

7

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

8

ছাতকের আলী আহমদ ২দিন ধরে নিখোঁজ

9

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

10

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

11

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

12

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

13

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায়

14

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

15

পান্ডারখাল বাঁধ দখল করে ইট-বালু-পাথরের রমরমা ব্যবসা, প্রশাসন

16

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

17

শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের

18

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

19

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

20