সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি


শান্তিগঞ্জ প্রতিনিধি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা ও র‍্যালীর আয়োজন করা হয়।

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দেববাড়ি মোড়ের শ্মশান পর্যন্ত যায়। পরে পুনরায় আখড়া মন্দিরে গিয়ে শোভাযাত্রা ও র‍্যালির সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীত করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনধীর মজুমদার, সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ঝন্টু তালুকদার, অনিল দাশ, ললিত মোহন দাশ, রনসিন্ধু তালুকদার, পিযুশ দেব, বীরদাশ, বিজয় কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ দাশ, সূধা রঞ্জন মজুমদার, কেশব দেব, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কালি দে, রজত দেব নাথ, বিপুল সূত্রধর, নিশি সূত্রধর, জয় চক্রবর্ত্তী, রিংকু দেব, রজত মজুমদার, নকুল দাশ, সত্য সূত্রধর, সঞ্জিত চক্রবর্ত্তী, বকুল দাশ, অমরিকা পাল, অমরিকা সূত্রধর, অনন্ত সূত্রধর, কল্লোল ভট্টাচার্য, মৃদুল দাশ, অসিত সূত্রধর প্রমুখ।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

শান্তিগঞ্জে কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ

2

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাব

3

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

4

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

5

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

6

জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক

7

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজা

8

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

9

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

10

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

11

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

12

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

13

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

14

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

15

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

16

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

17

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

18

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

19

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

20