সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে আমাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানান। তার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে এবং দলের ঐক্য বজায় রাখতে দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা। এ বিষয়ে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘মিজান চৌধুরী বিএনপির নেতা, আমার ভাই। আমি আশাবাদী, তিনি খুব শিগগিরই দলের জন্য মাঠে নামবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।’
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পান কলিম উদ্দিন আহমদ মিলন।
এর আগে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মিজান চৌধুরী। সে সময় মনোনয়নবঞ্চিত হলেও ক্ষুব্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছিলেন কলিম উদ্দিন আহমদ মিলন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি উল্টো হয়ে যায়। মনোনয়নবঞ্চিত হন মিজান আর দলীয় মনোনয়ন পান মিলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

1

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

2

বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতের চাষাবাদে কৃষকদের প্রশিক্

3

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

4

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

5

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

6

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

7

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষ

8

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

9

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

10

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

11

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

12

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

13

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

14

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

15

স্বল্পমেয়াদি বিনা ধানের চাষ সম্প্রসারণে মাঠ দিবস

16

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

17

অতিথি হয়ে মঞ্চে কৃতিরা, স্বপ্ন শোনাল ৪৩ শিক্ষার্থী

18

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় কাউন্সিলে প্রার্থীতা বাতিল

19

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

20