সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিরাজ করছে উৎসবের আমেজ । হাওরপাড়ের এ জনপদজুড়ে চলছে ভোটের অঙ্ক কষা, চুলচেরা বিশ্লেষণ আর সম্ভাব্য ফলের হিসাব-নিকাশ। বিশেষ করে পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন সবচেয়ে বেশি।এই দুই আসনে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বিপাকে পড়েছেন দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থীরা। মাঠপর্যায়ের বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের অনেকেই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে স্বীকার করছেন—এই দুই আসনে ধানের শীষের লড়াই মোটেও নির্ভার নয়।


সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। প্রতীক বরাদ্দের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হলেও, চারবারের উপজেলা চেয়ারম্যান ও একবারের পৌরসভার চেয়ারম্যান হিসেবে মাঠে তার রয়েছে শক্তিশালী অবস্থান ও সাংগঠনিক প্রভাব। এতে করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নুরুল চাপের মুখে পড়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।


অন্যদিকে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রতীক বরাদ্দের পর তিনিও দল থেকে বহিষ্কৃত হন। শান্তিগঞ্জ উপজেলার একক প্রার্থী হওয়ায় সেখানকার আঞ্চলিক ভোট তার দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএনপির ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমেদ বড় ধরনের ধাক্কা খেতে পারেন—এমন শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটেও রয়েছে জটিলতা। সুনামগঞ্জ–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসীন খাঁন মনোনয়ন প্রত্যাহার করায় এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের মোট তিনজন প্রার্থী উন্মুক্তভাবে মাঠে নামায় জোটের ভেতরেই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।


এ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলম (ঈগল প্রতীক) ভোটের মাঠে বেশ সক্রিয় ও আলোচিত। তার ক্লিন ইমেজ ও পারিবারিক ঐতিহ্য ভোটারদের আকর্ষণ করছে। বিপরীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ঘিরে রয়েছে সমালোচনা। আগের ডামি নির্বাচনে অংশ নিয়ে জামানত হারানোর বিষয়টি ভোটের মাঠে নেতিবাচক আলোচনায় এসেছে। সব মিলিয়ে সুনামগঞ্জের পাঁচ আসনেই ভোটের সমীকরণ জটিল ও অনিশ্চিত। বিদ্রোহী প্রার্থী, জোটের ভাঙন আর আঞ্চলিক সমীকরণ—সবকিছু মিলিয়ে এ জেলায় ভোটের লড়াই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

1

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

2

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

3

যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

4

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

5

শাল্লায় চারপাশের ময়লা আবর্জনা সড়ানোর উদ্যোগ

6

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

7

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

8

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

9

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

10

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

11

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

12

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

13

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

14

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

15

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

16

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ কবর থেকে উত্তোল

17

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

20