সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন   বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর গ্রামের বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। তিনি  আজিজুর রহমান চৌধুরীর ছেলে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্টের ) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) প্রার্থী মুহিবুর রহমান মানিকের কাছে তিনি ১ লক্ষ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। মুহিবুর রহমান মানিক পান ২ লক্ষ ২১ হাজার ৩২৮ ভোট এবং মো. মিজানুর রহমান চৌধুরী পান ৮৯  হাজার  ৬৪২ ভোট। ওই  নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন  তিনি । তাঁর দাবি তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। 
তবে দলের চেয়ারপার্সন তারেক রহমানের  নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে (সুনামগঞ্জ-৫) দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মিজানুর রহমান চৌধুরী-কে নিয়োগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

জগন্নাথপুরের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের রাজকীয় বিদায়

2

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্

3

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

4

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

5

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ

6

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

7

তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশাল

8

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

9

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

10

সুনামগঞ্জে শর্টগানের বুলেট সহ আ*টক ১

11

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

12

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

13

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ

14

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

15

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

16

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

17

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

18

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

19

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা

20