সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

শান্তিগঞ্জ প্রতিনিধি
পরিবারের স্বপ্নপূরণের আশায় ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের প্রবাসী যুবক রাজা হোসেন (২৮)। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল নির্মম হত্যাকাণ্ডে। প্রায় ২১ দিন পর অবশেষে স্বজনদের কাছে ফিরল রাজার নিথর দেহ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রীস থেকে একটি বিমানের ফ্লাইটে রাজা হোসেনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে একই দিন রাত সাড়ে নয়টায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ পৌঁছে যায় তার নিজ বাড়ি রনসী গ্রামে। বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা, বাবা ও স্বজনরা। শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। এক নজর ছেলেকে দেখতে ভিড় করেন গ্রামের মানুষজন ও আত্মীয়-স্বজনরা।

শেষবারের মতো স্বজনরা বিদায় জানানোর পর রাত সাড়ে ১০টায় রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় রাজার জানাজা। জানাজায় এলাকাবাসীর ঢল নামে। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে।

স্বপ্নপূরণের বদলে শোক পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে ধারদেনা ও সহায়-সম্বল বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা খরচে রাজাকে পাঠানো হয়েছিল গ্রীসে। লক্ষ্য ছিল পরিবারের দুঃখ-দূর্দশা গুছানো। সেখানে গিয়ে কঠোর পরিশ্রমে তিনি অল্প সময়ে ফোরম্যান পদে উন্নীত হন। কিন্তু সহকর্মীদের ঈর্ষার শিকার হয়ে গত ২৫ জুলাই আক্রোশের বশবর্তী হয়ে খুন হন রাজা হোসেন।

রাজা হোসেনের মা নিবারুন নেছা ও বাবা আব্দুল জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাজা ছিল আমাদের পরিবারের মূল খুঁটি। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলাম। কিন্তু সহকর্মীদের হিংসায় আমার ছেলেকে হত্যা করা হলো। আমরা খুনিদের ফাঁসি চাই।

শোকের গ্রাম, বিচারের দাবি স্থানীয় শালিস ব্যক্তিত্ব লুৎফুর রহমান বলেন, রাজা হোসেন ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। লাশের অবস্থা করুণ হলেও অন্তত দেশে এনে দাফন করা গেছে। এখন আমাদের একটাই দাবি- ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি।

গ্রামজুড়ে চলছে শোকের মাতম। অনেকে বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে পাড়ি জমিয়েও দেশের জন্য সন্তানের লাশ ফেরত পাওয়ার মতো বেদনাদায়ক আর কিছু নেই।

প্রশাসনের বক্তব্য এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ঘটনাটি যেহেতু গ্রীসে ঘটেছে, মামলা সেখানেই হবে। তবে আমাদের পক্ষ থেকে বিধি মোতাবেক যা সহযোগিতা করার দরকার, আমরা তা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

1

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

2

শান্তিগঞ্জে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

3

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

4

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

5

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

6

হাওরে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক

7

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

8

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

9

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কামরুল

10

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

11

সুনামগঞ্জ-১ নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার

12

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

13

জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে

14

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

15

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

16

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

17

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে প

20