সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক


বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশী মদ ও ২৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় বিশ্বম্ভরপুর থানার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে রাজাপাড়া গ্রামের দুরুজ আলী ছেলে হারুন অর রশিদ (২১) কে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি খাকি রঙের কার্টুনে রাখা ১০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে একই উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৯) কে আটক করা হয়। তার কাছ থেকে ২৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

1

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

2

সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আ

3

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

6

নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার

7

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

8

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক

9

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

10

জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল

11

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

12

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ পাশে দাঁড়ালেন ম

13

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

14

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

15

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

16

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

19

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

20