সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কাউটিং কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা রাখতে স্কাউটসের মতবিনিময় সভা


‎‎স্টাফ রিপোর্টার:-
‎‎সুনামগঞ্জ জেলা স্কাউটিং কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎‎সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা স্কাউটসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গোলদার।
‎‎সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা ও কার্যক্রমের ঘাটতির কারণে অনেকেই হয়তো নিজের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন নন। আঞ্চলিক পরিচালক সভায় এসে বিভিন্ন বিষয় পরিষ্কার করেছেন। এখন যেসব কাজ বাকি রয়েছে এবং যেসব কার্যক্রম করা হয়নি, সেগুলো নতুন করে শুরু করতে হবে।
‎‎তিনি বলেন, স্কাউটস একটি শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। স্কাউটাররা শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও দেশপ্রেম। স্কাউটিং কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে আঞ্চলিক পরিচালকের সুনামগঞ্জে আসাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
‎‎জেলা প্রশাসক বলেন, কোনো পদ দীর্ঘদিন শূন্য থাকা বা সাংগঠনিক দায়িত্ব পালনে ঘাটতি থাকা কাম্য নয়। সমস্যা থাকলেও তার সমাধানের পথ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউটসের দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগে এসব সমস্যা সমাধান করতে হবে।
‎‎তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্কাউটসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কাউটিংয়ের মূল উদ্দেশ্যই হলো নিঃস্বার্থভাবে জেলা ও দেশের কল্যাণে কাজ করা।
‎‎স্কাউটিং কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান বৈধ ও সঠিক পদ্ধতিতে সম্মিলিতভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
‎‎সভায় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেনসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলার ১২ উপজেলার কমিশনার, সাধারণ সম্পাদক, স্কাউট লিডার ও কাব লিডাররা সভায় অংশ নেন।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

1

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

2

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

3

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

4

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

5

৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক

6

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

7

‎‎এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব’র কার্যক

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

10

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

11

সুনামগঞ্জ-১আসনের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেছেন জয়নুল

12

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

13

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

14

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

15

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

16

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

17

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

18

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

19

বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা

20