স্টাফ রিপোর্টার
জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার দুপুরে এ উপলক্ষে পৌর শহরের পাবলিক লাইব্রেরি হল রুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির’র সভাপতিত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন— জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. চাঁন মিয়া ,নজির হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ফারুক মেনর , সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সাবেক ছাত্রনেতা আবুতালিব আল মুরাদ, সিরাজুল ইসলাম মাষ্টার, জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ফতেপুর ইউপি জাপার সভাপতি শিব্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাপা নেতা বুলবুল আহমদ, শওকত মিয়া, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন ও মহিলা পার্টির সদস্য নারী নেত্রী মমতাজ মম, মহিলা জাতীয় পার্টি নেত্রী মাসুমা বেগম, জাতীয় যুব সংহতি নেতা পীর এনাম আহমদ শাহরুখ প্রমুখ।