সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

স্টাফ রিপোর্টার
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর আগে পর্তুগালে পাড়ি জমান কামরুল ইসলাম (৩৮)। ভবিষ্যৎ গড়ার সংগ্রামে দিনরাত পরিশ্রম করা সেই মানুষটি আর জীবিত ফিরলেন না, ফিরল তার নিথর দেহ।
পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জ এলাকায় গত ৩ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় পথিমধ্যে সিমেন্টের বস্তা মাথায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান টগবগে ওই প্রবাসী যুবক। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তার নিথর দেহ দেশে আসে। পরে বেলা সাড়ে ১১টায় তার নিজ গ্রামে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে কামরুল ইসলাম। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। চার বছর আগে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পর্তুগালে পাড়ি জামান কামরুল। কথা ছিল পর্তুগালে বৈধতা পেলে দেশে আসবেন। চার বছরের অপেক্ষার পর গত ১৭ জানুয়ারি পর্তুগাল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেলেও দেশ আসল তার প্রাণহীন দেহ।
কামরুলের মামা উপজেলার চিলাউড়া—হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, অনেক স্বপ্ন নিয়ে কামরুল পতুর্গালে গিয়েছিল। দীর্ঘ চার পর পর্তুগাল স্থায়ীভাবে বসবাসের বৈধতা পাওয়ায় পরিবার আলোর মুখ দেখছিল। কিন্তু তাঁর এই নির্মম মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

1

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

2

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

5

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

6

শক্তিয়ারখলার ডুবন্ত সড়ক পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশা

7

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

8

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

9

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

10

যাত্রী ছাউনি উদ্বোধনপূর্ব ইব্রাহীমপুরবাসীকে ঈদ উপহার দিলেন জ

11

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

12

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

13

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

14

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মশালা

15

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় কাউন্সিলে প্রার্থীতা বাতিল

16

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

17

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

18

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

19

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

20