সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক পিপি সুনামগঞ্জের আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক পিপি কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে রুমেন অবস্থান করছেন, জেনে বার ভবনের সামনের কালেক্টরেটের প্রবেশমুখী সড়কে বিপূল সংখ্যক পুলিশ সাদাপোশাকে অবস্থান নেয়। রুমেন ভবন থেকে নামলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন আহমদ তাকে মোটর সাইকেলে ওঠিয়ে সুনামগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের সঙ্গে থানা পর্যন্ত ডিবি পুলিশের একটি দলও পৌঁছায়, থানা ভবনের সামনে গিয়ে রুমেন নামতেই পুলিশ তাঁকে ঘিরে ভেতরে নিয়ে যায়।


জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাড. আব্দুল হামিদ গণমাধ্যম কর্মীদের বলেছেন, সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন গেল ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার আসামি। তাঁকে আমরা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন মিলেই থানায় নিয়ে এসেছি। 
এর আগে আইনজীবী সমিতি ভবনের সামনে কালেক্টরেট সড়কে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে অবস্থান নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বারের সভাপতি অ্যাড. আব্দুল হামিদ বলেন, এটিও আমরা জেনেছি। এজন্যই তাঁকে (রুমেনকে) আমরা থানায় নিয়ে এসেছি।


খায়রুল কবির রুমেনের পিতা প্রয়াত আব্দুর রইছ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ছিলেন। তাঁর মাতা মরহুমা রফিকা রইস চৌধুরী। রফিকা রইছ চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁদের স্থায়ী নিবাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে। 


ড. খায়রুল কবির রুমেন ১৯৯৭ সালে আইন পেশায় যোগ দেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি তিনবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই রুমেন। ২০২২ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সামান্য ভোটের ব্যবধানে দলের অন্য প্রার্র্থী নুরুল হুদা মুকুটের কাছে পরাজিত হন তিনি।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ঘটনার পর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খায়রুল কবির রুমেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

1

বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা

2

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

3

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

4

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

5

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

6

তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

7

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

8

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

9

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

10

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

11

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

12

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

13

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

14

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

15

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

16

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

17

দূর্গাপুজাকে ঢাল হিসেবে ব্যবহার করতে নজর দিতে হবে: হুইফ জি ক

18

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

19

দিরাই বিএনপিতে ফের উত্তাপ, এমপিকে ঘিরে ‘সিন্ডিকেট’ অভিযোগ

20