দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর ইউনিয়নের পঞ্চগ্রাম জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি গঠন নিয়ে মাদরাসার দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনার খবর পেয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানা ওসি জাহিদুল হক ।