সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মশালা


জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলায় পাইলগাও ইউনিয়ন পরিষদে  ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক  একটি কর্মশালা আজ বুধবার  (৫ নভেম্বর দুপুর ২ টায়  অনুষ্ঠিত হয়েছে।

 ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে পাইলগাও ইউনিয়ন পরিষদেরর   হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়। জগন্নাথপুর উপজেলা পাইলগাও  ইউনিয়ন পরিষদের   প্যানেল চেয়ারম্যান মো নজমুদ্দীন সভাপতিত্বে ও  প্রকল্পের জগন্নাথপুর  উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী সঞ্চালনায় 

 পরিচালনায়  হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরসি  সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মোঃ অনিক শেখ ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজমুদ্দীন। তিনি বলেন:

“আমাদের ইউনিয়নে অনেক নারী মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সেখানে নানা ধরনের নির্যাতন ও যৌন হয়রানির শিকার হন। এ সমস্যা কমাতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, যাতে কেউ প্রতারণা বা ঝুঁকিপূর্ণ পথে না যায়।”


পাইলগাও  ইউপি সচিব  অমিত রায়, বলেন  “নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে— যেন কেউ প্রতারণার শিকার না হয় এবং সঠিক প্রক্রিয়ায় বিদেশে যেতে পারে। ইউনিয়ন পরিষদের সদস্য

 জগন্নাথপুর  উপজেলা প্রবাসবন্ধু ফোরামের  সম্মানিত সদস্য খালেদা আক্তার,, 

এছাড়াও, সহ স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

1

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

2

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

3

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

4

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

5

জমিয়েত নেতা হত্যাকান্ডে জড়িতদের আইনের ৬ দফা দাবিতে সংবাদ সম্

6

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত

7

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

8

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

9

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

12

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

13

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

14

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

15

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

16

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

17

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

18

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

19

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

20