সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ


জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।
এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, সরকারের দেয়া বীজগুলো যেন কাজে লাগে। কৃষকদের উপকারের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। যা দিয়ে দরিদ্র পরিবারের কৃষক-কৃষাণীরা আগামী বৈশাখে বাম্পার বোরো ধান গোলায় তুলতে পারবেন। তা হলেই আমাদের বীজ ও সার বিতরণ স্বার্থক হবে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলার ১৩০০ জন কৃষকদের মাঝে উফসী জাতের ধানবীজ ও ১৪৫০ জন কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধানবীজ ও সমপরিমাণ সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরিষা, গম, সূর্য্যমুখি ও চিনাবাদামের বীজ বিতরণ করা হয়। যা দিয়ে আগামীতে জগন্নাথপুরে কৃষি বিপ্লব ঘটবে বলে আমরা আশাবাদী। এদিকে-সরকারিভাবে বিনামূল্যে ধানসহ অন্যান্য বীজ ও সার পেয়ে কৃষক-কৃষাণীরা বেজায় খুশি হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

1

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের যাতায়াত কাজের উ

2

সুনামগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

3

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

4

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

5

তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ

6

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

7

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

8

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

9

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

10

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

11

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

12

শক্তিয়ারখলার ডুবন্ত সড়ক পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশা

13

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

14

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

15

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

16

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

17

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

18

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

19

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজা

20