স্টাফ রিপোর্টার
Robi 365 সারা বছরের একমাত্র সিম কম খরচে, নতুন সিমে পাবেন ৬০ জিবি ফ্রি। এই উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার সকালে সুনামগঞ্জ রয় ডিস্ট্রিবিউশন হাউজে কেক কেটে এবং শহরে রেলির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন রবি কোম্পানি সুনামগঞ্জ এর এরিয়া ম্যানেজার মো: সাইফুল ইসলাম সুমন, সেলস ম্যানেজার হায়াতুল ইসলাম তন্ময়, ম্যানেজার কামরুল হাসান, সুপারভাইজার দুর্জয় দত্ত পুরকায়স্থ, ৯ জন ডিএসআর এবং ৬ জন বিপিসহ অনেকেই।
সেলস ম্যানেজার হায়াতুল ইসলাম তন্ময় বলেন, আমরা রবি কোম্পানি এই প্রথম আজকে থেকে নতুন রবি সিম কিনলেই প্রত্যেক রবিবার ১ জিবি ১ দিনে মেয়াদে ৫২ জিবিসহ মোট ৬০ জিবি ফ্রী দিচ্ছি। এছাড়াও থাকবে ১ পয়সা কলরেট এবং ৪০ মিনিট ৩০ দিন মেয়াদে।