সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রীজসংলগ্ন শেখ পাড়া পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) দিপংকর হালদার ও এএসআই (নিরস্ত্র) আলী আকবরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লিমন পরিবহন নামক একটি বাসে করে এক ব্যক্তি গাঁজা বহন করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মোঃ সুরুজ হোসেন (৪২), পিতা মৃত আব্দুর রাজ্জাক, সাং – পারবোয়ালিয়া, ইউপি – শান্তাহার, থানা – নওগাঁ সদর, জেলা – নওগাঁকে গ্রেফতার করে।


তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই দিপংকর হালদার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখ ২২/০৭/২০২৫)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

1

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

2

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

3

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

4

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

5

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

6

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

7

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় ক

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

জমিয়েত নেতা হত্যাকান্ডে জড়িতদের আইনের ৬ দফা দাবিতে সংবাদ সম্

12

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

13

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

14

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

15

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

সাবেক পিপি সুনামগঞ্জের আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

কৃষকের সমস্যা চিহ্নিত করে গবেষণার আহ্বান

20