সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি


দিরাই সংবাদদাতা
ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে দিরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি শেষ হওয়া ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের শুমারির কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবিতে তারা বিভিন্ন শ্লোগান দেন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ছাত্রদল নেতা রাজিন আহমেদসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল যাচাই-বাছাই করে জরিপকারী ও সুপারভাইজার চূড়ান্ত করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পর বিভিন্ন মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, তদন্তে যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি নিয়োগ পেয়েছেন, তাহলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।’

ইউএনও আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে নিয়োগ বাতিল বা পরিবর্তন করা হবে, সেটি আমার বোধগম্য নয়। আজ কেন তারা মিছিল-মিটিং করছে, সেটিও বুঝতে পারছি না। সরকারের নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করার পরই ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

1

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

4

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

5

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

6

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

7

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

8

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

9

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

10

‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

11

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ স

12

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ বৈষম্যমু্ক্ত হবে:

13

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

14

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

15

বিএসএফের গুলতে বাংলাদেশী এক গরু চোরাকারবারি নিহত

16

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

17

গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

18

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

19

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

20