ছাতক প্রতিনিধি
মাষ্টার মুজাফর আলী তালুকদার স্মৃতি সাহিত্য সংসদ এর অন্যতম উপদেষ্টা এবং ছাতকের দক্ষিণ কুরশী গ্রামের মরহুম মাষ্টার মুজাফর আলী তালুকদারের কন্যা নুরজাহান খাতুন এর ছেলে আতাউর রহমানএর মেয়ে তাহমিন রহমান লন্ডনের স্বনামধন্য University of Oxford U K হতে সাফল্যের সাথে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে।
তাহমিন রহমান এর এই ডিগ্রি অর্জনে তাহমিন রহমান এর পিতা আতাউর রহমান এর নানা মাষ্টার মোজাফফর আলী তালুকদার সাহিত্য সংসদ এর পক্ষ থেকে মরহুম মাস্টার মুজাফফর সাহেবের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আলী হোসেন সিদ্দিক, সাবেক মেম্বার আবদুল হক তালুকদার, আব্দুস সোবহান বাদাই প্রমূখ।
অন্যান্যের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সফিক মিয়া,সাবেক মেম্বার হায়দার আলী রাজু, সাবেক মেম্বার আব্দুল হক তালুকদার,মোঃ আলী হোসেন সিদ্দিক,প্রবীণ মুরব্বি আব্দুর রূপ,আব্দুস সোপান বাদাই,মোঃ এলা মিয়া,বশির মিয়া,সুন্দর আলী,আব্দুল মুকিম,আবুল হোসেন, ছাদিক হোসেন নেছকার আলী,জরিপ আলী প্রমূখ।
দোয়া পরিচালনা করেন ক্বারী পীর আলী সাহেব মাষ্টার মুজাফফর সাহিত্য সংসদ এর পক্ষ থেকে তাহমিন রহমান এর গর্বিত পিতা বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের হাজী ইয়াকুব আলীর পূত্র আতাউর রহমান এবং তাহমিন রহমান এর গর্বিত মাতা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ডাঃ রফিকুর রহমান কোরেশীর মেয়ে নুরজাহান নাসরিন কোরেশী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা।