সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। 

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অনুষ্ঠিত বিজয় র‍্যালীর নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। 

পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালীটি বের হয়ে বাজারে প্রধান গলি ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এক সমাবেশে এসে মিলিত হয়। 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনছার উদ্দিন। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, 'গত বছরের ৫ই আগষ্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের সব মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হাসিনার পতনের আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।'

তিনি বলেন, 'স্বৈরাচার হাসিনা জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে নানা রকমের ষড়যন্ত্র করেছে। কিন্তু দীর্ঘ ১৬ বছর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচন বিলম্বিত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হলে বিএনপি আবারও রাস্তায় নেমে আসবে।'

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল হান্নান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ, পাথরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল আলম, শিমুলবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরজু মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হোসাইন মিয়া,
পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শায়েখুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শ্যামল আহমদ।

আরোও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, আব্দুল লতিফ, আবুল লেইছ, তোফায়েল আহমদ, আব্দুস সালাম, মইনুল আহমেদ। ইউনিয়ন বিএনপি নেতা রুয়েল আহমদ, দুলেন মিয়া, ফারুক মিয়া, শফিক উদ্দিন, দিলদার চৌধুরী, ইমরুল কয়েছ, শহিদুল হক, গুলজার আহমদ, যুবদল নেতা তুরান খাঁন, ছালিক আহমদ, শিব্বির আহমদ,সোহেল আহমদ, মুহিবুর রহমান মানিক, পাশা মিয়া, রুবেল আহমদ, মতিউর, মনসুর আলম, রায়হান মিয়া।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন, মাসুম মিয়া, নাসির মিয়া, উপজেলা কৃষকদল নেতা মাহবুব ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক তানজিব তালুকদার, আবু তাহের ইমন প্রমূখ।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

1

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

2

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

3

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

4

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

5

'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে।'

6

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

7

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

8

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

11

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

12

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

13

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

14

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

15

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

16

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

17

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

18

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

19

ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে-কামরুজ্জামান কামরুল

20