সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা মাত্র দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়।জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন।
এরই অংশ হিসেবে কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন। পাশাপাশি পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত অন্যান্য সামগ্রীর সঙ্গে এই দুটি লাউও নিলামে তোলা হয়। নিলামে একাধিক ব্যক্তি অংশ নেন এবং দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।
মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। তার মতে, দুটি লাউ এত দামে বিক্রি হওয়া নিছক আর্থিক বিষয় নয়, বরং এটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগের প্রতীকী প্রকাশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর

1

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

2

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

3

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

4

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

5

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

6

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

7

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

8

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

9

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

10

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

11

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

12

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

13

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

14

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

15

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

16

মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ

17

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

18

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

19

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

20