সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

ছাতক প্রতিনিধি
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ছাতকে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার সকালে শহরের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ওই স্থানেই এসে শেষ হয়।  

শোভাযাত্রায় অংশ নেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ,হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী- পুরুষসহ নানা শ্রেণি-পেশার লোকজন। শিশু- কিশোররা বাসুদেব,শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন কালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন পরিবারের সবাইকে শুভ কামনা জানিয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম বলেন,পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের একত্রে বসবাসই এই দেশের ঐতিহ্য। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়,অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।
  
শোভাযাত্রায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী,শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরি দাস রায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি মহন্ত রায়, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ হিমাদ্রি গোস্বামী মহর, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  শ্রী বাবুল রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি কালীদাস পোদ্দার, পূঁজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক দুলন তরফদার, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, নারী নেত্রী শিখা দে, দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর,সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস নিতাই,পুঁজা কমিটির সহ-সভাপতি পরেশ চন্দ,নারায়ণ রায়, রাকেস দাস বাবুল পাল,লিটন ঘোষ, সাধারণ সম্পাদক সৌরভ দাস,অমর দেবনাথ, শংকর দত্ত, বিজয় পোদ্দার, দিলিপ পাল, প্রণব আচার্য, সুশীল রায়, অঞ্জন দাস, অধীর মালাকার,রতন দেবনাথ,শাওন দাস, সাগর দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি পীযুষ সরকার,গনেশ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন কান্ত ঘোষ রুনু, সহ-সাংগঠনিক সম্পাদক নুপুর দাস, সহ-সাধারণ সম্পাদক রজত দাস, মিশন চন্দ মিশু, অর্থ সম্পাদক সঞ্জয় কর,প্রচার সম্পাদক শ্যামল দাস,সহ-প্রচার সম্পাদক চিরঞ্জীব দে চয়ন, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দত্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দাস তুষার,অতীন্দ্র দেবনাথ টুটুল,অজিত দাস, মুকুল দে প্রমুখ উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রার পর যেমন খুশি তেমন সাজ ( ধর্মীয় চরিত্র ), সুন্দর হাতের লিখা,চিত্রাংকন,পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

1

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

2

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

6

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

7

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

8

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

9

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

10

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

11

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

12

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

13

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

14

ধোপাজান নদী থেকে বালু লুটের ঘটনায় আদালতে মামলা

15

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

16

‘সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে’

17

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

18

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

19

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে জামালগঞ্জে খাল পুনঃখনন

20