সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত্যু


জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭টায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকা ঘাট এলাকার নলুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে।


নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় নিহত রাকিব আলী তার বাবার সঙ্গে নৌকা করে হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এ সময় রাকিব নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, পল্লী বিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

1

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

2

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ স

3

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

4

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

5

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের

8

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

9

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

10

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

11

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

12

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

13

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

14

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

15

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

16

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

17

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

18

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

19

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

20