সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা এলাকা থেকে মাদকসহ একটি প্রাইভেট কার আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা সহ একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ব্যক্তির নাম জাবেদ আহমদ। তার বাড়ির সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে গাঁজাসহ আসতে পারে। এ খবর পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোর থেকেই সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পয়েন্টে একটি টিম অভিযান পরিচালনা করে পরে এই প্রাইভেট কারটি পাগলা এলাকা পার হয়ে শান্তি কোন আসার পথেই সদরপুর ব্রিজের সামনেই তাকে ধাওয়া করে আটক করা হয়। ল আটকের পরেও কারে তল্লাশি চালিয়ে চল্লিশ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ৪০ কেজি সহ আসামীকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিচালক আবুল হোসেন জানান, আটককৃত ব্যক্তি জাবেদ সহ তিনজনের নাম উল্লেখ করে শান্তিগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হবে পরবর্তী ব্যবস্থা আইনগতভাবে নেওয়া হবে।