সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেট অফিস

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য "টেকসই উন্নয়নে পর্যটন"। সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐদিন সকাল ১০.০০ ঘটিকায় দিবসটি উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ক্বিন ব্রীজের নিকট অবস্থিত সারদা হলে গিয়ে শেষ হবে। এরপর সারদা হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অন্যায় কর্মসূচির মধ্যে থাকবে নগরীর বিভিন্ন জায়গায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ কার্যক্রম, সচেতনামূলক সাইকেল র‍্যালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ও ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে প্রদর্শনী।
সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয়তা এবং ইকো টুরিজম অর্থাৎ পরিবেশ বিপন্ন না করে পর্যটনের প্রসার বিষয়ে জনগণকে অবহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদযাপন করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

1

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

2

শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

3

ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র আজীবন সদস্য রফিকুল ইসলাম সজিব

4

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

5

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

6

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

7

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

8

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

9

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

10

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

11

গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

12

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

13

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

14

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

15

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

16

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

17

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

18

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

19

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

20