স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের প্রথম বার্ষিক সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রফিকুল ইসলাম কে সভাপতি এবং আজিজুল ইসলাম নোমান কে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা জমিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম, শায়েখ মিয়া, নূর আলম, আব্দুল গফ্ফার, মাহমুদ আলী, রয়িছ মিয়া, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মাঠ পর্যায়ে জমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। তারা আরও বলেন, সঠিক জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং জনসেবায় কার্যকর অবদান রাখা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি ফয়েজ আহমেদ (পাশা), সহ-সাধারণ সম্পাদক নূর আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক রঞ্জন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান সাদ্দাম, সমাজ সেবা সম্পাদক বশির আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল গফ্ফার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফুরকান আহমেদ এবং নির্বাহী সদস্য হিসেবে মাহমুদ আলী, শায়েখ মিয়া ও রফিকুল ইসলাম।
সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার্ভেয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।