সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমান র্দূঘটনায় নিহত ও আহতের স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান র্দূঘটনায় অনেক কোমলমুতি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহত ও আহতের ঘটনায় সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সসদ্য ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়,রাজন তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত,জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস,শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ,জগন্নাথ জিউর মন্দির স্কুলের  শিক্ষিকা রুমা রানী পাল,অভিভাবক পপি দেব,ইমা পাল,শায়না দেবী,রিনা দে,রুমা রানী রায়,কাকলী বণিক,ইমা পাল সুধাংশু শেখর দাস,সুমন চক্রবর্তী ও নিরঞ্জন দেবনাথ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার বলেছেন,গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে অনেক শিশু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসি খুবই মর্মাহত। এমন অনাকাংঙ্খিত ঘটনাটি মেনে নেয়া যায় না। তিনি সঠিক নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। পরে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

সিলেটের ডিসি হিসেবে যোগদান করলেন, ধর্মপাশার আব্দুল্লাহ আল মা

3

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

4

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

5

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সম

6

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

7

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

8

সুবিপ্রবির নবীনবরণ অনুষ্ঠান

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

11

শান্তিগঞ্জের দোকান থেকে ব্যবসায়ীর লা'শ উদ্ধার

12

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

13

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

14

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

15

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

16

সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের আয়োজনে মেসার্স সাগর এন্টারপ্রা

17

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

18

বিয়াম ল্যাবরেটরী স্কুলের নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস

19

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

20