সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন- মনোনয়ন বঞ্চিত কামরুল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুল বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং হাইকমান্ড এখনও চূড়ান্ত মনোনয়ন কাউকে দেয়নি। আপনারা আমার সাথে থাকবেন। দল আপনাদের দীর্ঘদিনের  ত্যাগ, আপনাদের ভালোবাসার মূল্যায়ন করবে।

শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । এর আগে ঢাকা থেকে ফিরে এসে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার থেকে হাজারো মোটরসাইকেল শোডাউন নিয়ে তাহিরপুর উপজেলা সদরে বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌঁছেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, আমি ঢাকা থেকে বাড়ীতে আসব, শুধু এই কথাটুকু আমার নেতাকর্মীদের কাছে জানিয়েছিলাম। আমাকে বলা হয়েছে যে, ফেরার পথে পলাশ বাজারে রিসিভ করা হবে। আমি কথামতো যখন পলাশ বাজারে এসে পৌচ্ছি, তখন দেখি হাজারো মোটর সাইকেল শোডাউন নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। একেই বলে ভালোবাসা। আমি সবসময় একটা কথা বলি, জনগণ হচ্ছে আমার শক্তি।
এসময় তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

1

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

2

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

3

মা ও শিশুদের জন্য নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে

4

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

5

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

6

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

7

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

8

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

9

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

10

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

11

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

12

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

13

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

14

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

15

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

18

যাত্রী ছাউনি উদ্বোধনপূর্ব ইব্রাহীমপুরবাসীকে ঈদ উপহার দিলেন জ

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20