সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম ‘সুনামগঞ্জ জেলা’

স্টাফ রিপোর্টার
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুন মাসে দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ‘সুনামগঞ্জ জেলা’। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জুন’ মাসের তুলনামূলক তথ্য অনুযায়ী এই সাফল্য অর্জন করে সুনামগঞ্জ জেলা। এই সাফল্যের পেছনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ছিল অন্যতম চালিকাশক্তি।

জানা যায়, জুন মাসে সুনামগঞ্জ জেলা ৪,৪৫৭টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,৬৪৩টি জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে, যা লক্ষ্যমাত্রার ২১৬%। একই সময়ে, সম্ভাব্য ১,৪৯৬টি মৃত্যুর বিপরীতে ১ বছরের মধ্যে ২,৪১৮টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১৬২%। সব মিলিয়ে, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় শতাংশ দাঁড়িয়েছে ১৮৯.০%।


সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং মাঠপর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার শাখার সকল কর্মকর্তার নিরলস প্রচেষ্টায় এই সফলতা এসেছে, যা জেলার জন্য অত্যন্ত আনন্দের।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে কাজ করার ফলেই জুন মাসে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে সুনামগঞ্জ জেলা।

তিনি বলেন, ‘আমাদের এই সাফল্য প্রমাণ করে যে সম্মিলিত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই। জেলার প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আমরা বদ্ধপরিকর।’
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর জেলা এবং তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

1

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

2

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

3

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

4

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

5

দোয়ারাবাজারে বীর মুক্তিযুদ্ধার ঘর নির্মাণে বাধার অভিযোগ, নি

6

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

7

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

8

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

9

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠান

10

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

11

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

12

ফ্যাসিবাদ পতনে তাহিরপুরে বিএনপির বিজয় মিছিল

13

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

14

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

15

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

16

ধর্মপাশা উপজেলায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

17

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

18

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

19

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ অনুষ্ঠান

20