সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জামালগঞ্জের সচেতন নাগরিকরা।


হাসান আল মাছুমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন আলতাফুর রহমান, কারী আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমেদ, মোঃ উজ্জ্বল হোসেন, সাইদুল মুরছালিন, আরিফুল ইসলাম সরকার, আরিফ বাদশা, মারুফ আহমদ, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, কামল হোসেন, সাব্বির রহমান আরিফ, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টঐ্ঋচঙ) ডাক্তার মঈন উদ্দিন আলমগীরের ব্যর্থতার কারণেই এই দুর্নীতিগুলো দিনের পর দিন চলমান। তারা সুনামগঞ্জের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান, সাত দিনের মধ্যে ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:


১. ৭ দিনের মধ্যে অযোগ্য মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ, ২. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, ৩. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা, ৪. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, ৫. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, ৬. বহির্বিভাগে অতিরিক্ত ফি আদায় বন্ধ, ৭. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ৮. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা, ৯. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, ১০. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ, ১১. স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকার নিশ্চিত করা বক্তারা বলেন, “আমরা হাওর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”


এসময় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশীদ জসীম, তৈয়ব নূর, সাকিব মিয়া, আলীম উদ্দিন, হাফিজ মাইনুল হাসান, রায়হানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পারভেজ মোশারফ জিহাদসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

1

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার

2

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

3

জামালগঞ্জে কৃতী শিক্ষার্থী ও পরিবেশকর্মীকে সংবর্ধনা

4

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

5

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

বিশ্ব হার্ট দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

8

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

9

এসএসসি-২৬ রেজিস্টাড চাইল্ড কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠা

10

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

11

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

14

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের যাতায়াত কাজের উ

15

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

16

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

17

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

18

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ

19

ছাতক-দোয়ারা ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে: কল

20