সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (০৩ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে স্থানীয়দের উদ্যোগে এ দাওয়াতি হাডুডু খেলার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও জয়কলস গ্রামে এ দাওয়াতি হাডুডু উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মোট ৪০টি হাডুডু দল অংশ নেয়।


সরেজমিনে দেখা যায়, হাডুডু খেলাকে কেন্দ্র করে পুরো জয়কলস গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। আমন্ত্রিত দলগুলোর আপ্যায়নের জন্য আয়োজকরা গরু জবাই করেছেন। খেলা শেষে অতিথি ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা গ্রামের বিভিন্ন বাড়িতে ভাগ হয়ে দাওয়াত গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে জয়কলস গ্রামে এই ঐতিহ্যবাহী রীতি চলে আসছে। এ খেলায় জয়-পরাজয়ের চেয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক আন্তরিকতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। খেলার মাঠের চারপাশে বসেছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। দূর থেকে দেখলে মনে হয় যেন গ্রামের মাঠে বসেছে এক প্রাণবন্ত মেলা। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।



আয়োজক কমিটির প্রধান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা এই খেলার আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য বর্ষা মৌসুমে মানুষকে নির্মল বিনোদনের সুযোগ করে দেওয়া এবং জাতীয় খেলা হাডুডুর ঐতিহ্য ধরে রাখা। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”


আয়োজক কমিটির সদস্য ও উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম বলেন, “আজ আমাদের গ্রামের জন্য একটি উৎসবের দিন। এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, মদ ও নোহা গাড়ি জব্দ

1

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

2

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

3

ভাস্কর-এর স্মরণসভা

4

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

5

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

6

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

7

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

8

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

9

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

10

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

13

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

14

দোয়ারায় পঞ্চগ্রাম মাদরাসায় কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

15

সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুর মিছিল-অদক্ষ ও মাদকাসক্তি চালকদের ক

16

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

17

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত ৮

18

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

19

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

20