সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

স্টাফ রিপোর্টার 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ‍্যোগে সুনামগঞ্জ জেলা শাখা'র কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী। সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাফিজের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খাঁন এবং বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।

অনুষ্ঠিত সভায় আরও বক্তব‍্য রাখেন জামালগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি সৈয়দ ওযায়ইরুল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাও. শাহীনুর রহমান, ধর্মপাশা উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ ফজলুর রহমান, জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাও. রায়হান বিন আরিফ প্রমূখ।

আলোচনা শেষে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন শায়েখ আব্দুশ শহীদ জামলাবাদী, সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাফিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরবাসী ইউকে’র মিলন মেলা অনুষ্ঠিত

1

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

2

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

3

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

4

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

5

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

6

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

7

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

8

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

9

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

10

'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে।'

11

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

12

দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর ও

13

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক

16

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

17

ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

18

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

19

শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ

20