সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের স্কাউটস ভবনে এ ওয়ার্কশপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটস কমিশনার ও শিক্ষক কাননবন্ধু রায় এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম তালুকদার।

ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ডিআরসি (সংগঠন ও বিধি) মোহাম্মদ বুরহান উদ্দিন।

এ সময় সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় জামালগঞ্জ উপজেলার নিশিন্দু গোস্বামীকে জেলা স্কাউটসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পরে তিনি অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান বলেন, বাংলাদেশ স্কাউটস দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কিছুদিন আগেও সুনামগঞ্জে ধান কাটায় সহযোগিতা করেছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও সামাজিক কার্যক্রমে স্কাউটস সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, প্রত্যেক স্কাউট সদস্যের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত করতে হবে। বিভিন্ন দুর্যোগ ও সমস্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে একটি পরিকল্পিত ও মানবিক সমাজ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

ওয়ার্কশপের মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা কমিশনার নাসরিন আক্তার খানম, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা সম্পাদক আক্তার হোসেন, মধ্যনগর উপজেলা সম্পাদক নির্মল সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিশনার দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ণ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা এএলটি মোহাম্মদ আব্দুল মালিক এবং সিএএলটি সদস্য মোহাম্মদ এমরান আলীসহ অনেকে।

ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব লিডার, এলটি ও এএলটি সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

1

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

2

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

3

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

4

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

5

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

6

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

7

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

8

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

9

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

10

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

13

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

14

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

15

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

16

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

17

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

20