সুনামগঞ্জ প্রতিনিধি
নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের মুখোশধারী দোসর বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপি শাখা'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,ফেব্রæয়ারীতে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলাদেশের আগামী সরকার প্রধান হবেন তারেক রহমান। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছে তারা শুধু চক্রান্তই করতে নির্বাচন আটকাতে পারবে না।বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ও দায়রজ জজ আদালতের পি.পি মল্লিক মঈন উদ্দীন সুহেল,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব আবু হোরায়রা সাদ মাষ্টার,সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাড. জিয়াউর রহিম শাহীন,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা প্রমুখ,মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম.এ. নূর ,জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন,মিরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নেওয়ার খান প্রমুখ।##