সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
 
সম্মেলনে হাড্ডা হাড্ডি লড়াইয়ে সভাপতি পদে মো.শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. এনাম উদ্দিন তালুকদার  নির্বাচিত হয়েছেন। দুপুর থেকে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম শাহ।
 
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মো রাখাব উদ্দিন, একে এম নাসের উজ্জ্বল, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হাসান, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক নাসির মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।
 
 
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 
 
 
ফলাফলে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম (চশমা মার্কা) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. নজরুল ইসলাম শাহ (ঘোড়া মার্কা)-১৪৫ ভোট, মো. রফিকুল ইসলাম (চেয়ার মার্কা) ১০৪ ভোট, মো. রুহুল আমিন (ছাতা মার্কা) ২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ- সভাপতি পদে  মো. হেলু মিয়া (মোরগ মার্কা) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. হাবিবুর রহমান সংগ্রাম (মাছ মার্কা )-১৮৪ ভোট এবং মো. শহিদুল ইসলাম (আম মার্কা )৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো.এনাম উদ্দিন তালুকদার (ফুটবল মার্কা)-১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল কালাম আজাদ ( তালা মার্কা) ১৩৩ ভোট, মো মালু মিয়া (দোয়াত-কলম) ৮৯ ভোট এবং মো. বেলায়েত হোসেন (কাপ- পিরিচ) ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ (বাই সাইকেল মার্কা ) ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আলী হোসেন (বাঘ মার্কা)-১০৯ ভোট, মো. জমির হোসেন (হারিকেন মার্কা)-১০৪ ভোট এবং মো. আকির উদ্দিন (মোমবাতি মার্কা)- ৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ (ডাব মার্কা)- ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলী নূর (সিএনজি মার্কা) ৯২ভোট, মো. নুর জামাল (মটর সাইকেল মার্কা) ৬৯ ভোট এবং দ্বীন ইসলাম (রিক্সা মার্কা) ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 



রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সহকারী কমিশনার জুনাব আলী৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

1

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

4

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

5

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

6

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

7

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

10

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

11

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

12

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

14

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

15

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

16

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

17

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

18

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

19

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

20